
স্টাফ রিপোর্টার : রাজনগর উপজেলার স্বনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান তারাচং জামেয়া আসহাবিয়া হাফিজিয়া মাদরাসার উদ্যোগে ২ নভেম্বর এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও সংসদ সদস্য মুফতি আবুল হাসান।
মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলে এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে বিনম্র আহ্বান জানানো হয়েছে। মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে প্রখ্যাত ওলামায়ে কেরামগণ মূল্যবান বয়ান পেশ করবেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.