
স্টাফ রিপোর্টার : প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চারজন শিক্ষার্থী বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসা।
বিজয়ী শিক্ষার্থীরা হলো, মোহাম্মদ সেরোয়ান আহমদ, মুহাম্মদ তানভির আহমদ শাহান, মুহাম্মদ আরিফ।
শিক্ষার্থীদের এ সাফল্যে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তাদের এ অর্জন মেধা, অধ্যবসায়, নিয়মিত অনুশীলন এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন।
মাদ্রাসার পক্ষ থেকে বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়েছে।
মাদরাসা সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সাফল্য ভবিষ্যতে মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীদেরও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ ও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.