
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা ও জুড়ী উপজেলার সীমান্ত দিয়ে গত ১৫ দিনে প্রায় ৭০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে ৫২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
সম্প্রতি শীতের ঘন কুয়াশায় রাত এবং ভোরে দুর্গম পাহাড়ি ও ঘন বনাঞ্চলসংলগ্ন সীমান্তে এসব ঘটনা ঘটছে। ৫২ বিজিবি ব্যাটালিয়ন দ্রুত পদক্ষেপ, নিবিড় নজরদারি ও স্থানীয়দের সহযোগিতায় এসব পুশইনের চেষ্টা প্রতিহত করে আসছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টার খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।
তিনি বলেন, গত ১৫ দিনে প্রায় ৭০ জনকে আমরা পুশইনের চেষ্টা প্রতিহত করেছি। ড্রোন ক্যামেরা, গোয়েন্দা তথ্য ও আধুনিক নজরদারির মাধ্যমে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি দিন-রাত টহল জোরদার করা হয়েছে।
জাতীয় সার্বভৌমত্ব রক্ষা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের স্বার্থ সমুন্নত রাখতে ৫২ বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ বলেওর জানান ব্যাটালিয়ন অধিনায়ক, ৫২ বিজিবি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.