
সাইফুল ইসলাম : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার ৮ নভেম্বর বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শ্রীমঙ্গল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রেলওয়ে স্টেশন এলাকায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান, জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদার, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, যুবদল নেতা আব্দুল কাদির, জালাল আহমেদ, ফখরুল ইসলাম ও রাজিব আহমেদ।
এছাড়াও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন আহমেদ, ছাত্রদল নেতা রুহিন আহমেদ ও জুবেদ আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায় ও ইউনিটের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে দেশ ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.