
স্টাফ রিপোর্টার : সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের সর্বোচ্চ ক্যাটাগরির প্রকৌশলী হিসেবে নিবন্ধিত হয়েছেন মৌলভীবাজারের ইঞ্জিনিয়ার আবুল কাশেম। তিনি ইতোমধ্যে নিবন্ধন সনদ গ্রহণ করেছেন।
বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি ২০২০) অনুযায়ী ক্যাটাগরি ৪-এনি হাইট, এনি সাইজ অফ বিল্ডিং (আনলিমিটেড) অর্থাৎ যেকোনো তলা পর্যন্ত ও যেকোনো ধরনের ভবন ডিজাইনের জন্য তিনি এখন অনুমোদিত।
মৌলভীবাজার সদর উপজেলার আগিউন গ্রামের মরহুম আব্দুল মালিক (মালিক মাস্টার) এর কনিষ্ঠ ছেলে ইঞ্জিনিয়ার আবুল কাশেম (মামুন) একজন বিএসসি ইন ইঞ্জিনিয়ার (সিভিল)। তিনি ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার বাংলাদেশ (আইইবি) এরও নিবন্ধিত প্রকৌশলী তাঁর এ অর্জনে মৌলভীবাজার বাসীসহ বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.