
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পূর্ব শাখা তালামীযের আওতাধীন ৬ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। ৮ নভেম্বর রবিবার বাদ আসর পাহাড় বর্ষিজোড়া জামে মসজিদে কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন পূর্ব শাখা তালামীযের সভাপতি তারেক আহমদ, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন পূর্ব শাখা তালামীযের সাধারণ সম্পাদক এসএম রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন তালামীযের সহ-সভাপতি জুয়েল আহমদ, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হাসান, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম শিহাব।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে জাকির আহমেদ খানকে সভাপতি, সৈয়দ সানি আহমেদকে সাধারণ সম্পাদক ও ইহাসনুর রহমান রাফিকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন, সহ-সভাপতি আসিফুল ইসলাম, সৈয়দ মুহিবুর রহমান নাইম, শাকিল আহমদ, সহ-সাধারণ সম্পাদক সাদী আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মিনাজ আহমদ, প্রচার সম্পাদক হাসান আহমেদ, সহ-প্রচার সেলিম আহমদ, অর্থ সম্পাদক ময়নুল ইসলাম, অফিস সম্পাদক আনোয়ার আহমদ, সহ-অফিস সম্পাদক রাতুল আহমদ, শাকির আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আহাদ আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক রিহান আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফাইয়াজ আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুহিদ আহমদ। সদস্য, নাসির আহমদ, আব্দুর রহিম, মাহমুদ আহমেদ, শুভ আহমেদ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.