স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামের ওপর গুপ্ত হামলা চালিয়েছে ছাত্রলীগ।
মঙ্গলবার ১০ নভেম্বর দুপুরে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিলা রিসোর্টের সম্মুখে তার ওপর এ হামলা চালানো হয়। হামলাকারীরা হাসিব আল ইসলামকে জুলাই জঙ্গি বলে হামলা চালায়। পরে ঘটনাস্থল থেকে হাসিব দৌড়ে নিরাপদ স্থান রিসোর্টের ভেতর চলে যান। এধনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় হাসিব ও তার ‘স্ত্রী’ অটোরিকশায় যাচ্ছেন। পথে হাসিবকে বহনকারী অটোরিকশাটি আটকে তার কুশলাদি জিজ্ঞেস করে কাছে এসে একপর্যায়ে চওড়া হয়ে গালিগালাজ করে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।
মৌলভীবাজার জেলা ছাত্রশক্তির আহবায়ক রাজ মোস্তাকিম বিষয়টি নিশ্চিত করে স্থানীয় গণমাধ্যমে জানান, হাসিব পরিবারের সদস্যদের নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে আসেন। পরে তার উপর হামলা হয়। এমন খবর পেয়ে তারা শ্রীমঙ্গল থানায় যান ও আইনী সহায়তার জন্য পুলিশের সাথে কথা বলেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুরের দিকে শ্রীমঙ্গলস্থ বালিশিলা রিসোর্টের সম্মুখে ঘটনাটি ঘটে। এর পর থেকে পুলিশ হাসিব আল ইসলাম এর মুঠোফোনে যোগাযোগের চেষ্ঠা করেন। পরে তারা জানতে পারেন ঢাকায় চলে যান। তবে ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ খুজছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.