কমলগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর শাখার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর, ২০২৬ ঈসায়ী, শনিবার, সকাল ১০টা থেকে উপজেলা মডেল মসজিদ হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ নাসির খাঁন।
কর্মশালায় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন কমলগঞ্জ পৌর আল ইসলাহ সভাপতি মাওলানা মোজাহিদ আলী আজমী, সংগঠনের মৌলভীবাজার জেলা সহ সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী তাওহীদ, অর্থ সম্পাদক তৌহিদ আহমদ, কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ সহ সাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, কমলগঞ্জ পৌর আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা শাহ মো. আব্দুল জলিল, লংলা আধুনিক ডিগ্রি কলেজের প্রভাষক ফয়সল আহমদ, কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম আল কুরবানী।
সংগঠনের কমলগঞ্জ পৌর সভাপতি মো. বুরহান উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন তালুকদার ও সাংগঠনিক সম্পাদক সিয়াম সালেকীন এর যৌথ সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাছুম হাজারী, মৌলভীবাজার জেলার সাবেক সহ-অফিস সম্পাদক সাইদুল হোসাইন ফয়ছল, আদমপুর ইউপি আল ইসলাহ'র সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মোহাইমিন ফাহাদ, জেলা সদস্য মিনহাজ আহমদ সুমন, সংগঠনের কমলগঞ্জ পৌর শাখার সাবেক সভাপতি সৈয়দ তৌফিক এলাহি, মাওলানা নাসির আহমদ, কমলগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আবু রায়হান সহ সাধারণ সম্পাদক মো. আলিম উদ্দিন প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালা শেষে সদস্য স্তর উন্নয়ন প্রত্যাশীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.