
রাজনগর প্রতিনিধি : লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ-এই প্রতিপাদ্য সামনে রেখে রাজনগরে আল আরাফাহ ইসলামী ব্যাংক রাজনগর উপ-শাখার উদ্যোগে বাংলা কিউ আর কার্যক্রম গতিশীল ও ফলপ্রসূভাবে বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর বুধবার উপজেলা মাল্টিপারপাস হল রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের অতিরিক্ত পরিচালক তাসরিবা হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি সিলেটের ইভিপি এন্ড ম্যানেজার পীযূষ কুমার সরকার, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সিন্ধু ভূষণ পাল সহ অন্যান্যরা।
ফয়ছল আহমদ ও কামরুল ইসলা রাফির সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ ছালিক আহমদ সিদ্দিকী, ফুয়াদ আহমেদ মুরাদ, সোনালী ব্যাংক রাজনগর শাখার ব্যবস্থাপক মাহবুব হাসান, আলাউদ্দিন, শিব্বির আহমদ ও ছালিক মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, বাংলা কিউ আর হলো বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত দেশের প্রথম সর্বজনীন ও আন্তঃচালনাযোগ্য কোডভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এটি তৈরি করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে তাসরিবা হক বলেন, দেশে দ্রুত বাড়ছে সর্বজনীন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ এর ব্যবহার। ‘এক দেশ, এক কিউআর’ নীতি চালুর পর এ মাধ্যমে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেড় মাসের ব্যবধানে দৈনিক লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ এবং টাকার অঙ্কে বেড়েছে প্রায় তিনগুণ। গত ১ জুলাই থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব কিউআরের পরিবর্তে একক ‘বাংলা কিউআর’ ব্যবহারের বাধ্যবাধকতা দেওয়া হয়। এরপর থেকেই এ মাধ্যমে লেনদেন বাড়তে থাকে। একই সঙ্গে বেড়েছে মার্চেন্টের সংখ্যাও। জুলাইয়ের শুরুতে বাংলা কিউআর ব্যবহারকারী মার্চেন্ট ছিল প্রায় ১৬ লাখ। বর্তমানে তা বেড়ে হয়েছে প্রায় ৩০ লাখ।
বর্তমানে দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠানে কেনাকাটায় বাংলা কিউআর বেশি ব্যবহৃত হচ্ছে। তিনি আরোও বলেন, ক্যাশলেস লেনদেন বাড়াতে বাংলা কিউআরকে আরও সহজ ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.