
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের বাছাইকৃত কর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর মো: ফখরুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি ইসমাইল আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মো: ইয়ামির আলী। এতে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ তালুকদার, উমর ফারদিন ও মাওলানা জাহিদুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে কর্মীদের মান উন্নয়নের জন্য নিয়মিত কুরআন হাদিস অধ্যয়ন করার উপর বিশেষ গুরুত্ব প্রদান করেন। একই সাথে তিনি দ্বীনের একজন দায়ী হিসাবে পরিবার ও সমাজের সবাইকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গুরুত্বারোপ করেন।
সভাপতি কর্মশালায় আগত প্রত্যেক ডেলিগেট ভাইদের আত্মগঠনের প্রতি মনোযোগ দেয়ার আহ্বান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.