
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের দুর্গম পাহাড় ও বনাঞ্চলঘেরা সীমান্ত দিয়ে গত তিন সপ্তাহ ধরে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের একাধিক চেষ্টা পরিলক্ষিত হচ্ছে। অনুপ্রবেশ প্রতিহত করতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৫২ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান ১৫ নভেম্বর জানান, উপজেলার দুর্গম পাহাড়ি বনাঞ্চলসংলগ্ন সীমান্ত দিয়ে রাতে ও দিনে অপচেষ্টা চালানো হচ্ছে।
সম্প্রতি বিজিবির তৎপরতায় প্রায় ৭০ থেকে ৭৫ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা প্রতিহত করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে বিজিবির সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছেন স্থানীয় সীমান্তের জনগন।
পাশাপাশি দুর্গম সীমান্তে নজরদারি কার্যক্রম আরও কার্যকর করতে সিসিটিভি ক্যামেরা, ড্রোন, নাইট ভিশন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযানও অব্যাহত রয়েছে।
মূলত প্রযুক্তি, গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং জনসম্পৃক্ততা—এই চার স্তরের সমন্বয়ে মৌলভীবাজার সীমান্তে নিরাপত্তা বলয় আরও শক্তিশালী করা হয়েছে
বিজিবির দৃঢ় অবস্থান—বাংলাদেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা বরদাশত করা হবে না। সীমান্ত সুরক্ষায় বিজিবি ও সীমান্তবাসী কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.