
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম বাজার এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বিত অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার ১৫ নভেম্বর পরিচালিত এই অভিযানে বাজারের বিভিন্ন খাদ্যস্থাপনা, রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে মনিটরিং এবং নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ গবেষণাগারে (মোবাইল ল্যাবরেটরি) সংগৃহীত নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে গুড়ে ক্ষতিকর ‘হাইড্রোজ’ শনাক্ত হওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ‘ইমন পোল্ট্রি’কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন।
এদিকে, নিরাপদ খাদ্য সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে ভ্রাম্যমাণ গবেষণাগারটি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। এ সময় তাদের নিরাপদ খাদ্য বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক ভিডিওচিত্র (টিভিসি) প্রদর্শন করা হয় এবং খাদ্য পরীক্ষার বিভিন্ন সামগ্রীর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.