
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে হোটেল-মোটেল মালিকগণের সাথে অগ্নি নির্বাপণ ব্যবস্থা, নিরাপত্তা ও সংশ্লিষ্ট বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৬ নভেম্বর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন মৌলভীবাজারের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তোহিুজ্জামান পাভেল।
অতিরিক্ত জেলা প্রশাসক সো: মামুনুর রশীদ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মো: মিজানুর রহমান মিজান, পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম প্রমুখ।
সভায় জেলার হোটেল-মোটেলগুলোর সার্বিক নিরাপত্তা জোরদার, আধুনিক অগ্নি নির্বাপণ ব্যবস্থার সুনিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট আইন ও নিয়মাবলী সঠিকভাবে প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, স্থানীয় হোটেল-মোটেল মালিকগণ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.