
স্টাফ রিপোর্টার : পরিকল্পিত স/ন্ত্রা/সের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে মৌলভীবাজারে মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখা।
বুধবার ১৮ নভেম্বর বিকেলে মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকা থেকে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিকান্দর আলী সড়ক মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জল, সাধারণ সম্পাদক এম এ মুহিত।
পরে সমাবেশে বক্তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আপনারা হয়তো মনে করতে পারেন যে, আমরা ঘরে বসে আছি। দেশের জনগনকে নিয়ে সকল নৈরাজ্য প্রতিহত করবে যুবদল ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.