
স্টাফ রিপোর্টার : পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ২৩ থেকে ২৮ নভেম্বর পাকিস্তান সফর করবে বাংলাদেশ জাতীয় সংসদের একটি সংসদীয় প্রতিনিধিদল। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, এমপি-এর নেতৃত্বে এই প্রতিনিধিদল পাকিস্তান সফর করবেন।
এ উপলক্ষে আগামী ১৯ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় স্পিকারের কার্যালয়ে (পশ্চিম ব্লক, লেভেল-৫) একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উক্ত প্রস্তুতিমূলক সভায় সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সফর প্রস্তুতিমূলক সভায় অংশগ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে এমন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান এবং সংরক্ষিত মহিলা আসন-১০-এর সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। স্পিকারের সহকারী একান্ত সচিব মো: আকবর হোসেনের নামও প্রস্তুতিমূলক সভার সদস্য তালিকায় রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.