
স্টাফ রিপোর্টার : পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা বিএনপি।
বৃহস্পতিবার ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৪ টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে জেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশ্চিমবাজার মোড়ে গিয়ে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। এতে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও ভুমি মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি নাসের রহমান, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন সহ অন্যন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি করে বর্তমান স্থিতিশীল পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করছে। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির নেতাকর্মীরা যেকোনো ষড়যন্ত্র রাজপথে থেকেই প্রতিহত করবে। বিক্ষোভ মিছিলে বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠন নেতা কর্মীরা অংশ নেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.