
স্টাফ রিপোর্টার: ‘নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে দেখা করার দিন শেষ। এখন আর কোনো আওয়ামী লীগ আমার ছোট ভাই, বড় ভাই থাকবে—নো মাফ, নো মার্সি।’ দলের নেতাকর্মীদের উদ্দেশে এমন কঠোর সতর্কবার্তা দিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম নাসের রহমান।
তিনি বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগকে জঙ্গি ও দেশবিরোধী সন্ত্রাসী একটি গোষ্ঠী। দলটিকে অবিলম্বে জঙ্গি ও দেশবিরোধী উগ্র সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তা নেওয়ারও প্রস্তাব দেন।
নাসের রহমান বলেন, আওয়ামী সন্ত্রাসীদের এদেশ থেকে শূন্য করতে না পারলে দেশের কোনো উন্নতি হবে না। বিএনপি বিরোধী দলে থাকতেও আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিল, সরকারে এসেও থাকবে।
বৃহস্পতিবার ১৯ নভেম্বর সন্ধ্যার কিছু আগে মৌলভীবাজার শহরের স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসের রহমান আরও বলেন, কিছুদিন ধরে সারা দেশে আওয়ামী সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে। বিশেষ করে গোপালগঞ্জে যে তাণ্ডব সৃষ্টি করা হয়েছে, তাতে নিষিদ্ধ আওয়ামী লীগ নিজেরাই প্রমাণ করেছে, বিগত সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় গাড়ি পোড়ানোসহ যেসব নাশকতার দায় বিএনপির ওপর চাপানো হয়েছিল, সেসবের পেছনে কারা ছিল। দেশবাসী এখন তা নিজের চোখে দেখছে।
আওয়ামী লীগের শাসনামলের কঠোর সমালোচনা করে নাসের রহমান বলেন, ঢাকায় গেরিলাদের মতো যেখানে বাস পাচ্ছে, সেখানেই আগুন ধরিয়ে দিচ্ছে, ফটকা ফুটাচ্ছে। দলটি সাড়ে ১৫ বছর দেশকে রামরাজত্বে পরিণত করেছিল। লাখ লাখ কোটি টাকা লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে। হাজার হাজার বিএনপি নেতাকর্মীসহ অন্যান্য দলের নেতাকর্মীদের গুম ও খুন করেছে।
তিনি বলেন, ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে ১৪০০ মানুষকে হত্যা এবং ২০ থেকে ২৫ হাজার মানুষকে চিরতরে পঙ্গু করে দেওয়ার অভিযোগ রয়েছে দলটির বিরুদ্ধে। দলটির নেত্রী থেকে শুরু করে তাঁর তল্পিবাহক, চাকরবাকর, অ্যাসিস্ট্যান্ট, এমনকি বায়তুল মোকাররম মসজিদের খতিব পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছেন বলে মন্তব্য করেন।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তাঁকে আর নেত্রী বলা যায় না। তিনি আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। হাসিনার দেশে আসার জন্য পাসপোর্ট চাইছেন। কিন্তু একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে পাসপোর্ট তো দূরের কথা, ট্রাভেল পাসেরও প্রয়োজন নেই। হাসিনাকে বন্দিবিনিময় চুক্তিতে ফেরত আনার দাবি করেন তিনি।
নাসের বলেন, ভারত আওয়ামী লীগকে জঙ্গি ও দেশবিরোধী সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি করে উলফা নেতাদের ফিরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি করেছিল। হাসিনাও সেই চুক্তিতে স্বাক্ষর করেছেন। এখন ওই চুক্তির আওতায় পলাতক হাসিনাকে ফেরত আনা সম্ভব।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ‘নো মাফ, নো মার্সি’ বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে নাসের রহমান বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে দেখা করার দিন শেষ। এখন আর কোনো আওয়ামী লীগ নেতা কারও ছোট ভাই বা বড় ভাই পরিচয়ে ছাড় পাবেন না। এ বিষয়ে কোনো ক্ষমা নেই, কোনো ছাড় নেই।
তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীদের এ দেশ থেকে শূন্য করতে না পারলে দেশের উন্নতি হবে না। দলীয় নেতাকর্মীদের এ বিষয়ে কঠোর অবস্থানে থাকতে হবে।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সমালোচনা করে নাসের রহমান বলেন, হাসিনার একজন ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি ভারতের নির্দেশনায় বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছেন। তাঁকে তাঁর মেয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এতদিন যারা ‘আপা আসবে, আপা আসবে’ বলে গর্তের মধ্যে লুকিয়ে ছিল, তাদের একে একে ধরা হচ্ছে। সাঈদ খোকন সাত থেকে দশ দিন আগে ভারত থেকে এসেছিলেন পলাতক নেত্রীকে দেশে ফিরিয়ে আনার কথা বলে। সাত দিনের মধ্যেই তাঁর পরিস্থিতি শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
নুরুল ইসলাম নাহিদের প্রসঙ্গে তিনি আরও বলেন, শেখ হাসিনাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকে, তাহলে দেশের শিক্ষাব্যবস্থাকে সর্বনাশ করে দেওয়ার জন্য নুরুল ইসলাম নাহিদকেও মৃত্যুদণ্ড দিতে হবে।
গার্মেন্টস অস্থিরতার পেছনে আওয়ামী লীগের ইন্ধনের অভিযোগ দেশের তৈরি পোশাকশিল্পে অস্থিরতা নিয়েও আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করেন নাসের রহমান। তিনি বলেন, গার্মেন্টসের ঘটনাগুলো আওয়ামী লীগই ঘটিয়েছে। বিভিন্ন কারখানার শ্রমিকদের পকেট থেকে লাখ টাকার বান্ডিল পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।
‘বিএনপি জনগণের দল, রাজপথেই প্রতিরোধ গড়ে তুলবে’ বিএনপির অবস্থান তুলে ধরে নাসের রহমান বলেন, বিএনপি এ দেশের জনগণের দল, গণমানুষের দল। জনগণকে সঙ্গে নিয়েই তারা রাজপথে থাকবে। ফটকা ফুটিয়ে, গাড়িতে আগুন দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে কোনো লাভ হবে না।
তিনি বলেন, বিরোধী দলে থেকেও বিএনপি আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিল। এখন সরকারে এসেও দেশবিরোধী এই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকবে। এটাই বিএনপি।
নাসের রহমান বলেন, এখন থেকে এসব সন্ত্রাসীর বিরুদ্ধে রাজপথে কঠোর অবস্থান থাকবে। প্রধানমন্ত্রী বলেছেন, প্রয়োজনে এই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিদিন রাজপথে থাকতে হবে। সেই অনুযায়ী এখন থেকে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে। সব স্লোগান হবে আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে।
সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠানটি মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান সহ অন্যন্যরা। সমাবেশ ও বিক্ষোভে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.