
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত সেলাই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অধিবেশন ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার ২১ নভেম্বর আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট হল রুমে প্রশিক্ষণ সম্পন্নকারী নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং প্রত্যেক প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ সমাপ্তির সনদ প্রদান করা হয়।
মৌলভীবাজার আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের সভাপতি বশির আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী।
নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং পারিবারিক ও সামাজিক উন্নয়নে এ ধরনের কারিগরি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে নারীরা নিজেদের স্বাবলম্বী করে তোলার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। প্রশিক্ষণপ্রাপ্ত সকল নারীকে আন্তরিক অভিনন্দন এবং এ মহতী উদ্যোগ গ্রহণের জন্য আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.