
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিক ইউনিয়ন চট্ট-১২২৩ এর শ্রীমঙ্গল উপজেলা শাখা কমিটির নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৪ নভেম্বর রাত ৯টায় মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহআলম দীপু নবনির্বাচিত শ্রীমঙ্গল উপজেলা কমিটির সদস্যদের শপথ পাঠ করান। এসময় জেলা সভাপতি মো. ইলিয়াস মিয়াসহ কমিটির অন্যান্যরা উপস্থিত ছিলেন। ১৫ নভেম্বর পরিবহন শ্রমিক ইউনিয়ন ১২২৩ এর শ্রীমঙ্গল শাখার ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে মো: দেলোয়ার হোসেন দুলাল, কার্যকরী সভাপতি পদে মো. তাজু এবং সহ সভাপতি পদে ইকবাল হোসেন নির্বাচিত হন।
এছাড়াও সাধারণ সম্পাদক পদে মিছির আলী, সহ সাধারণ সম্পাদক পদে মাসুক মিয়া ও আল-আমীন জয়লাভ করেন। সাংগঠনিক সম্পাদক পদে আহাদ মিয়া, সহ সাংগঠনিক পদে জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে কাজী লিটন (বিনা প্রতিদন্ধীতায়), দপ্তর সম্পাদক পদে চয়ন মিয়া, প্রচার সম্পাদক পদে সোহেল মিয়া, লাইন সম্পাদক পদে সাইফুল ইসলাম নির্বাচিত হন। সদস্য পদে আব্দুস সালাম, শামীম মিয়া এবং জয়নাল মিয়া নির্বাচিত হয়।
এসময় নবনির্বাচিত কমিটিকে শ্রীমঙ্গল উপজেলার সকল শ্রমিকদের কল্যাণে এবং সার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করার আহ্বান জানান জেলা কমিটির নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.