
স্টাফ রিপোর্টার : অল্প সময়ে পাঠকের অন্তরে জায়গা করে নেয় দৈনিক রূপালী বাংলাদেশ। প্রতিষ্ঠার পর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মধ্য দিয়ে ইতোমধ্যে ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করে পত্রিকাটি।
সারাদেশের মতো মৌলভীবাজারেও ‘নতুন সময় নতুন দিন, মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগানকে ধারণ করে রূপালী বাংলাদেশ পত্রিকার ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের হল রুমে দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মু ইমাদ উদ-দীন এর সঞ্চালনায় ও দৈনিক রূপালী বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক ও চ্যানেল ওয়ান প্রতিনিধি মো: শাহজাহান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটা উৎসবের উদ্বোধন করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাসস প্রতিনিধি ডা: ছাদিক আহমেদ।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল আহমদ, সদস্য সচিব বাংলাভিশন ও জনকন্ঠ প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, এনটিভি ও ইনকিলাবের স্টাফ রিপোর্টার এবং সাবেক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, দৈনিক সংগ্রামের প্রতিনিধি আজাদুর রহমান আজাদ, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও নিউজ২৪ প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজ, ৭১ টিভির প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, বৈশাখী টিভি প্রতিনিধি ইমন দেব চৌধুরী, দিনকালের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সৈয়দ মমসাদ আহমদ, এশিয়ান টিভির প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, সাংবাদিক আব্দুল ওয়াদুদ, সাংবাদিক সৈয়দ ময়নুল হোসেন, দুরুদ আহমদ, মনির হোসেন, সোহেল আহমদসহ অসংখ্য সাংবাদিকগণ। বক্তারা রূপালী বাংলাদেশের সফলতা কামনা করেন।
এ ছাড়াও সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.