
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর শ্রীমঙ্গল সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাবিনা ইয়াসমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, শ্রীমঙ্গল প্রেসক্লাব আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী, তুহিন চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমেদ, খামারী নিয়াজ ইকবাল মাসুকসহ অন্যান্য খামারীবৃন্দ।
সভায় বেশি লাভের আশায় অতিরিক্ত এন্টিবায়োটিক ব্যবহার না করতে খামারিদের প্রতি অনুরোধ জানান বক্তারা। সভায় খামারীরা তাদের দুধের ন্যায্য মূল্য পেতে উম্মুক্ত বাজারে বিক্রি করার জন্য শহরে একটি নির্দিষ্ট জায়গা বরাদ্দ দেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট অনুরোধ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.