
স্টাফ রিপোর্টার : দীর্ঘ ৮ বছরপর উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে মৌলভীবাজারসহ দেশের ৫টি জেলায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোট গ্রহন চলছে। শ্রমিকদের প্রত্যাশা বিজয়ী শ্রমিক প্রতিনিধিরা দায়িত্ব পেয়ে শ্রমিকদের কল্যাণে কাজ করবেন।
শনিবার ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে চা বাগানের ২৩০টি কেন্দ্রে ভোট গ্রহন চলছে। কনকনে শীতের মধ্যে চা বাগান বেষ্টিত এলাকায় চলবে বিকেল ৪টা পযর্ন্ত ভোট গ্রহন।
দীর্ঘ ৮ বছর পর মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগানের শ্রমিকরা নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করছেন। মোট ভোটার ১ লক্ষ ৫৩ জন। এর মধ্যে মৌলভীবাজার জেলায় সর্বাধিক ১৩৫টি বাগানে ৬০ হাজার ৪৯২ জন ভোটার রয়েছেন।
দেশের চা শ্রমিক ভোটাররা বাগান পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন পদে ২৩০টি প্যানেল, ভ্যালী নির্বাচনে ৭টি প্যানেল ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সভাপতি পদে ১টি প্যানেল ও সাধারণ সম্পাদক পদে ১টি প্যানেলের তারা প্রতিনিধি নির্বাচিত করবেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মামুনুর রশীদ জানান, দুপুর ২ টা পযর্ন্ত ৬৫ ভাগ ভোটার ভোট প্রদান করেছেন।নির্বাচনের সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
চা শ্রমিক ভোটারদের প্রত্যশা শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহন শেষ বিকেল ৪ টায় গণনা হবে। এর মাধ্যমে যোগ্য প্রার্থী বিজয়ী হবেন এবং তারা শ্রমিকদের কল্যাণে কাজ করবেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.