
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে আহত অবস্থায় একটি বিপন্ন প্রজাতির সোনালি হনুমান উদ্বার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার কামাসিদ গ্রামে রাস্তার পাশে একটি আহত হনুমান পড়ে থাকতে দেখে স্থানীয়রা হনুমানটিকে পানি খাইয়ে সুস্থ করার চেষ্টা করেন। পরে স্থানীয় কুরুশ মিয়ার বাসায় নিয়ে গেলে কুরুশ মিয়া বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও বন বিভাগকে বিষয়টি অবহিত করলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে হনুমানটিকে উদ্ধার করেন।
উদ্ধারের পর স্থানীয় বনবিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। হনুমানটিকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য জানকীছড়া রেস্কিউ সেন্টারে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.