বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের জাগরণ সমাজ কল্যাণ যুবসংঘের উদ্যোগে ২৭ জানুয়ারী শুক্রবার রাতে এলাকার ২০০ শীতার্ত নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ সিলেট জালালাবাদ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু। যুবসংঘের সভাপতি শাহরিয়ার জামান খালেদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন পাপলুর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সমাজসেবক ময়নুল হক, ইমাম আহমদ, মুজিবুল হক খোকন, আশরাফ হোসেন, বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক, ইউপি মেম্বার আলতাফ হোসেন, ফয়জুল ইসলাম, মোস্তাক আজিজ মান্না, যুবসংঘের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত ফাহিম, সাইদুল ইসলাম, সাব্বির আহমদ, মাহিন আহমদ, আখতার হোসেন প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.