বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় “বাংলাদেশ আগর এন্ড আতর ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে সুজানগর ইউনিয়নের ৮০০ দরিদ্র নারী-পুরুষের মাঝে ৩০ জানুয়ারি সোমবার সন্ধ্যায় কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় ছিদ্দেক আলী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম।
এসোসিয়েশনের সভাপতি আনছারুল হকের সভাপতিত্বে ও সুজানগর ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক সায়েদুল মজিদ নিকুর সঞ্চালনায় কম্বল বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সুজানগর ইউপি চেয়ারম্যান নসিব আলী, সুজানগর ইউনিয়ন আ’লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল, আশরাফ মুহিত ছয়েফ, প্রধান শিক্ষক আশরাফ হায়দার সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, আব্দুল বাছিত, মুহিত আহমদ মুকুল প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.