বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা পৌরশহরের কুলাউড়া-শাহবাজপুর সিঅ্যান্ডবি ডিগ্রী কলেজ সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। ৩১ জানুয়ারী মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে কাজের উদ্বোধন করেন পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র তাজউদ্দিন, পৌর প্রকৌশলী নুরুল আলম, ঠিকাদর জালাল আহমদ। শহরের উত্তর চৌমুহনী হতে ডিগ্রী কলেজের উত্তর পাশের ব্রিজ পর্যন্ত ৮০০ মিটার সড়কের সংস্কার কাজ সম্পন্ন হলে কলেজ শিক্ষার্থীসহ এলাকাবাসীর দীঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.