মোঃ আশরাফুল ইসলাম॥
বাংলা আমার মায়ের কথা
বাংলা আমার প্রাণ।
বাংলায় আমি লিখি কবিতা
বাংলায় গাই গান।
বাংলা আমার হাতেখড়ি
বাংলায় আমার প্রত্যয়।
বাংলায় আমি স্বপ্ন গড়ি
বাংলায় আনব বিজয়।
বাংলার জন্য জীবন দিল
বাঙ্গালি বীর সন্তান।
সালাম, রফিক, জব্বার, শাফিউল,
বরকত করলো আত্মদান।
তোমরা হলে এ জাতির অহংকার
মোদের জন্য প্রেরণা।
শান্তি হউক তোমাদের আতœার
খোদার কাছে এই প্রার্থনা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.