কমলগঞ্জ প্রতিনিধি॥ সাহিত্যরত্ন, কাব্যবিনোদ, পুরাতত্ত্ববিদ, লোকসাহিত্য গবেষক মুন্সী আশরাফ হোসেন এর ৫২তম মৃত্যুার্ষিকী উপলক্ষে সাহিত্যরতœ আশরাফ হোসেন ট্রাস্ট এর উদ্যোগে
৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৫টায় সংস্থার কার্যালয়ে আলোচনা সভা ও অসহায় গরিবদের মধ্যে শীত বস্ত্র (কম্বল) বিতরন করা হয়। ট্রাস্টের চেয়ারম্যান সাংবাদিক আব্দুল হাদী তুহিনের সভাপতিত্বে ও মহাসচিব হোসেন জুবায়েরের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন লেখক ও গবেষক আহমদ সিরাজ, কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক সাইফুর রহমান, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মাও: লুৎফুর রহমান জাকারিয়া, কমলগঞ্জ সমাজ কল্যান পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক মাও: শামসুল ইসলাম, ট্রাস্টের যুগ্ম মহা সচিব আব্দুল মোমিত মতলিব প্রমুখ।
সভায় বক্তরা বলেন, সাহিত্যরতœ মুন্সী আশরাফ হোসেন এর কর্মময় জীবন তরুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। ট্রাস্টের মাধ্যমে আগামীতে স্কুল কলেজের ছাত্রদেরকে নিয়ে সভা-সেমিনার করা আহবান জানান। আলোচনা সভা শেষে অর্ধশতাধিক অসহায় দরিদ্র লোকের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.