কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান কাজের ভিত্তি স্থাপন করা হয়েছে।
৩ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে শহরস্থ স্বাধীনতা সৌধ কমপ্লেক্স সংলগ্ন স্থানে ২ কোটি ১৬ লাখ টাকা বরাদ্ধের ৩ তলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আনুষ্টানিকভাবে ভিত্তি স্থাপন করেন এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন। কুলাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে এর সভাপতিত্বে ও উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক গৌরা দে এর পরিচালনায় ভিত্তি স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান উপজেলা আসম কামরুল ইসলাম, ইউএনও চৌধুরী মোঃ গোলাম রাব্বী, মেয়র শফি আলম ইউনুছ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ ও নেহার বেগম, ওসি মোহাম্মদ সামসুদ্দোহা পিপিএম, উপজেলা প্রকৌশলী মুঃ ইসতিয়াক হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রেনু, সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ, মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ গিয়াস উদ্দিন আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাবেক সভাপতি সুশীল সেন গুপ্ত, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, অধ্যক্ষ (ভারঃ) আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আতাউর রহমান, মোঃ মাসুক মিয়া, সহঃ প্রকৌঃ আব্দুর রাকিব, ঠিকাদার ফুজায়েল আহমদ প্রমুখ। ভিত্তি স্থাপন শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু আইয়ুব আনছারী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.