স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের ইউসুফ নগর(রাতগাঁও) এলাকায় মাদ্রাসার এতিম ছাত্র ও এলাকার হত দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
৬ জানুয়ারি সোমবার সকালে লন্ডন বাংলা এগ্রো লিমিটেড ও সিপি বাংলাদেশ কোম্পানী লিমিটেড এর যৌথ উদ্যেগে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।

এম.আর গ্রুপের চেয়ারম্যন এম এ রহিম সি,আই,পির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিক, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, লন্ডন বাংলা এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুজিবুর রহমান, সিপি বাংলাদেশ কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজার ড্যান, মানবজমিন পত্রিকার ষ্টাফ রিপোর্টার মু.ইমাদ-উদ্দিন।
এ সময় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা ৫’শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র তোলে দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.