কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শীর্ষক এক মতবিনিময় ও আলোচনা সভা ৫ ফেব্রুয়ারী রোববার রাত সাড়ে ৮টায় দক্ষিণ বিলের পার (গুচ্ছগ্রাম) জামে মসজিদের সম্মুখে অনুষ্ঠিত হয়েছে। বিলেরপার গ্রামের বীর মুক্তিযোদ্ধা মান উল্যার সভাপতিত্বে ও দৈনিক ভোরেরডাক কমলগঞ্জ প্রতিনিধি ও দক্ষিন বিলেরপার (গুচ্ছগ্রাম) জামে মসজিদ কমিটির সভাপতি জয়নাল আবেদীনের পরিচালনায় মতবিনিময় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত (বাচ্চু), কুলাউড়া থানার উপ-পরিদর্শক সাব্বির আহমদ, ইউপি সদস্য গুলজার আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুর কুদ্দুছ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিন বিলেরপার (গুচ্ছগ্রাম) জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুছ, আব্দুল মছব্বির, প্রবাসী সাইফ উদ্দীন আহমদ, মোশাহিদ আলী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বী আব্দুল বারী, আরজু মিয়া, মাসুক মিয়া, আব্দুল খালিক, বাবলু মিয়া, শফিক মিয়া, মোজাইদ আলীসহ এলাকার সর্বস্তরের লোকজন। পুলিশ উপ-পরিদর্শক সাব্বির আহমদ বলেন, আইন শৃঙ্খলার উন্নয়নে ও চুরি ডাকাতি প্রতিরোধে পুলিশকে সহায়তা দিতে আজ থেকে গ্রামে গ্রামবাসীদের উদ্যোগে পাহারা দিতে মত পোষণ করা হয়। পুলিশি তালিকাভুক্ত এলাকার দুষ্কৃতিকারীদের ধরিয়ে গ্রামবাসীদের সহায়তা কামানা করেন পুলিশের প্রতিনিধি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.