ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে নানা জল্পনা কল্পনার অবসান কাটিয়ে প্রায় ৫ বছর পর নতুন কমিটি ঘোষনা করে অনুমোদন পেল রাজনগর উপজেলা ছাত্রলীগ।
বুধবার ৮ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি ও সাধারন সম্পাদক সাইফুর রহমান রনির সাক্ষরিত আগামী এক বছর মেয়াদি কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে রাজনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রুবেল আহমদ কে সভাপতি, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাম্মুকে সাধারণ সম্পাদক করে রাজনগর উপজেলা ছাত্রলীগের ২০ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। এছাড়াও কমিটিতে সহ-সভাপতি ৮ জন, যুগ্ম সাধারন সম্পাদক ৫ জন, সাংগঠনিক সম্পাদক ৫ জনের নাম উল্লেখ করা হয়।
উল্লেখ্য, মৌলভীবাজারের রাজনগর উপজেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটির অনুমোদন দেওয়া হয়েছিলো ২০১১ সালে। নানা জল্পনা কল্পনার অবসান কাটিয়ে প্রায় ৫ বছর পর নতুন কমিটি অনুমোদন পেল।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.