রাজনগর প্রতিনিধি॥ দৈনিক সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে রাজনগর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে রাজনগর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে রাজনগরের বিভিন্ন শ্রেণি পেশার মানষজন অংশ নেন। রাজনগর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আউয়াল কালাম বেগ এর সভাপতিত্বে মানববনন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল আজিজ, কৃষকলীগের সভাপতি মাহমুদর রহমান, আহমদ ফয়ছল আজাদ, খছরু চৌধুরী, মাষ্টার রেজওয়ানুল হক পিপুল প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের বিভিন্ন ভাবে হয়রানি নির্যাতন করা হচ্ছে। এ দেশে সাংবাদিক নির্যাতন উদ্বেগজনক হারে বেড়েইে চলেছে। অবিলম্বে সাংবাদিক শিমুল হত্যার বিচার করে মেয়রে মিরুর ফাঁসির দাবী জানানো হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.