কুলাউড়া অফিস॥ কুলাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সহ সভাপতি ও মৌলভীবাজার জেলা অনলাইন জার্নালিষ্ট এসোশিয়েশনের সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ এর পিতা বাংলাদেশ ডাক বিভাগের পোষ্টমাষ্টার মরহুম খুরশিদ বখ্শ এর ২৫তম মৃত্যু বার্ষিকী ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার মরহুমের কুলাউড়াস্থ জয়পাশা গ্রামের বখ্শ বাড়ীতে বাদ এশা মিলাদ, দোয়া মাহফিল ও হযরত শাহা কামাল (রঃ) মাজারে মরহুমের কবর জিয়ারতের মাধ্যমে মৃত্যুবার্র্ষিকী পালন করা হয়।
মোনাজাত পরিচালনা করেন মধ্য জয়পাশা জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা সাহিয়িদ হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন হাফিজ সামসুল হক, কারী নুরুল ইসলাম সহ মরহুমের আত্বীয়স্বজন। উল্লেখ্য, ১৯৯৩ সালের ৯ ফেব্রুয়ারী রাত ৮টায় মরহুম খুরশিদ বখ্শ নীজ বাড়ীতে ইন্তেকাল করেছেন
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.