কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ পৌর এলাকার সুর্য তরুন সমাজ কল্যান পরিষদ এর উদ্যোগে আব্দুল কাদের হেড ক্লার্ক নাইট মিনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭ এর ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১১ ফেব্রুয়ারী শনিবার রাত ১০ টায় ভানুগাছ রেলওয়ে মাঠে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ। স্থানীয় কাউন্সিলর আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাইফুল ইসলাম এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর শাপলা আক্তার, জামাল হোসেন, রাসেল মতলিব তরফদার, দেওয়ান আব্দুর রহিম, প্রেসক্লাব সভাপতি এম.এ ওয়াহিদ রুলু, সাধারণ সম্পাদক শাহীন আহমেদ। খেলায় এস.বি স্পোর্টিং ক্লাব আনন্দ সমাজ কল্যান পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.