আব্দুর রব॥ বড়লেখায় জনপ্রতিনিধিদের নিয়ে সন্ত্রাস, জঙ্গীবাদ, ও মাদক বিরোধী মতবিনিময় সভা করেছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. রওশনুজ্জামান সিদ্দিকী।
১২ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় থানার কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওসি মুহাম্মদ সহিদুর রহমান।
ওসি (তদন্ত) দেবদুলাল ধরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রওশনুজ্জামান সিদ্দিকী। বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনোয়ার উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, বর্ণি ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, উত্তর শাহবাজপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম উদ্দিন খান, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম আহমদ, ইউপি সদস্য কৌশিক দাস, জাহাঙ্গির আলম রুবেল প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.