বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ১৫ ফেব্রুয়ারি বুধবার জাতীয় শিক্ষা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এসএম আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার সমীর কান্তি দেব’র পরিচালনায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সিনিয়র প্রভাষক নিয়াজ উদ্দীন, হাসিনা বেগম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.