কমলগঞ্জ প্রতিনিধি॥ জোট মহাজোটের বাইরে মুক্তিযোদ্ধের চেতনায় বিকল্প গড়ে তুলুন, সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, লুটপাটতন্ত্র, গণতন্ত্রহীনতা রুখে দাড়াও দাবী পক্ষে সিপিবির কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউ,পি শাখার উদ্যোগ স্থানীয় (বৃন্দাবনপুর) রাজদিঘিরপার বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৯ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ৭টায়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমদ।
সমাবেশে সভাপতিত্ব করেন কমিউনিস্ট পার্টির পতনউষার ইউ,পি শাখার সভাপতি ডা: তোফায়েল আহমদ ও ছাত্রনেতা হোসেন জুবায়ের পরিচালনায়। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এড: নিলিমেষ ঘোষ বলু, কমিউনিস্ট পার্টির মৌলভীবাজার জেলা শাখার যুব ইউনিয়নের সভাপতি এড: মাসুক মিয়া, কমিউনিস্ট পার্টির মৌলভীবাজার সদর উপজেলার সাধারণ সম্পাদক রমাপদ ভট্রাচার্য্য যাদু, কমিউনিস্ট পার্টির কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি লেখক ও গবেষক আহমদ সিরাজ, কমিউনিস্ট পার্টির কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুর রহমান, কমরেড এনামুল হক, ছাত্রনেতা কমরেড সুজিত দেবনাথ, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি প্রশান্ত দেব, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার অর্থ সম্পাদক গীতা দেবনাথ সহ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.