আব্দুর রব॥ বড়লেখায় ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে বিজিবি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪ লক্ষাধিক টাকার অবৈধ চোরাই কাঠ ও বেত উদ্ধার করেছে।
৫২ বিজিবি সুত্রে জানা গেছে, টহল কমান্ডার হাবিলদার আব্দুল আজিজ ও নায়েক ইকবালের নেতৃত্বে পৃথক পৃথক অভিযানে সীমান্তের ১৩৮৪ নম্বর মেইন পিলার হতে সাড়ে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়লেখা সদন ইউনিয়নের ডিমাই নামক স্থান থেকে ৪৩.৮১ ঘনফুট ডিসি গোলকাঠ ও ১৫০০ দৈর্ঘ্যফুট বেত উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ দেখিয়ে মাধবছড়া ও গাজীপুর বনবিট অফিসে জমা দেয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.