কুলাউড়া অফিস॥ বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কুলাউড়া উপজেলা সভাপতি জাকির হোসেন খানকে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মনোনীত করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল কেন্দ্রীয় সংসদের ৬ষ্ঠ সভায় উক্ত মনোনয়ন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগ বিসিএল এর সদস্য মনোনীত করায় কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি এহসান হাবিব ও সাধারণ সম্পাদক শাহজান আলী সাজুর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাকির হোসেন খান। বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল কেন্দ্রীয় সংসদের সদস্য মনোনীত হওয়ায় জাকির হোসেন খানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি গিয়াস উদ্দিন আহমদ, আহবায়ক আ স ম সালেহ সোহেল, যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম শামীম, আব্দুল আজিজ রুপম, হাসান আহমদ রাজাসহ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মৌলভীবাজার জেলা, কুলাউড়া উপজেলা, পৌর ও মহাবিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.