বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার সুজানগর ইউনিয়নের দুবাই প্রাবসী বদরুল ইসলামের অর্থায়নে শুক্রবার দুপুরে হাসিমপুর গ্রামে হাজী আব্দুস সাত্তার সড়কের ২ কিলোমিটার সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সংস্কার কাজের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উক্ত কাজের অর্থায়নকারী প্রবাসী ব্যবসায়ী বদরুল ইসলাম। হাজী জমির উদ্দিনের সভাপতিত্বে ও দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি মেম্বার ফরিদ উদ্দিন, ছমর উদ্দিন, বদই মিয়া, আব্দুল মুত্তাকিন বাবুল, জাকির হোসেন, জাবেদ হোসেন, মনসুর আহমদ, মজনু মিয়া, ময়নুল ইসলাম প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.