বড়লেখা প্রতিনিধি॥ মৌলভীবাজারের বড়লেখায় গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত-বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি।
২৪ ফেব্রুয়ারি শুক্রবার ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে পৌর মেয়র কামরান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিনসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ মো. শাহাব উদ্দিন বলেন, সরকার সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিকল্পিতভাবে অবকাঠামো উন্নয়ন কাজ করে যাচ্ছে। পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়ন ও আধুনিকায়নে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।
প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এ ভবনটি নির্মাণের মধ্য দিয়ে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.