কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় কুলাউড়ার হাজীপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে এক গণসংবর্ধনার দেওয়া হয়েছে।
২৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছুর সভাপতিত্বে ও ইউনিয়নের কালেক্টর রহমান খান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা, নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ,স.ম কামরুল ইসলাম, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খুরশিদ উল্যা, জেলা পরিষদের সদস্য এম এ আহাদ, জেলা পরিষদের সদস্যা রাকিবা সুলতানা তালুকদার, সাবেক চেয়ারম্যান মবশ্বির আলী, হাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সমুজ আলী, বিশিষ্ট সমাজসেবক রেজাউর রহমান চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে টিলাগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক, শরিফপুর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, পতনউষার ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ বাবু, নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ বাবু প্রভাত চন্দ্র শর্ম্মা, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দীন আহমদ, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোক্তাদির চৌধুরী, মুক্তিযোদ্ধা ইয়াজিদ আলী, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সানোয়ার হোসেন, সমাজসেবক জদিদ হায়দার চৌধুরী সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শিক্ষক শিক্ষিকা, এলাকার সর্বস্থরের জনসাধারন উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.