বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। রোববার সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জেলা তাঁতীলীগের আহ্বায়ক আলী হায়দার ও যুগ্ম আহ্বায়ক সৈয়দ লিয়াকত আলী স্বাক্ষরিত এক পত্রে মহিউদ্দিন আহমদ গোলজারকে আহ্বায়ক, হেলাল উদ্দিন ও খাম্ভা সিংকে যুগ্ম আহ্বায়ক করে এ কমিটির অনুমোদন দেন। এ কমিটির সদস্যরা হলেন এখলাছ উদ্দিন, আশরাফ হোসেন, আব্দুর রহমান, হরেন্দ্র কুমার সিং, ময়নুল ইসলাম, নানু মিয়া, শামিম আহমদ, নিকেশ চন্দ্র দাস, মামুনুর রশিদ, শামিম আহমদ, নজির হোসেন, কাইয়ুম আহমদ, পল্টন চক্রবর্তী, আব্দুল হামিদ, সাবুল আহমদ, পরিমল নাথ, সুবোদ দে, আছার উদ্দিন, জগরুল ইসলাম, সাহেদ আহমদ, শামিম আহমদ, আরমান আলী, আব্দুল মতিন, মোশাহিদ আহমদ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.