বড়লেখা প্রতিনিধি॥ মৌলভীবাজারের বড়লেখার কাঁঠালতলী যুবসমাজের আয়োজনে এনাম উদ্দিন চেয়ারম্যান দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সভা ২৭ ফেব্রুয়ারি সোমবার রাতে বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় চুকারপুঞ্জিবাসীর পক্ষে জাতীয় চ্যাম্পিয়ন তারকা সুহেল-জয়নাল জুটি ও শিমুলিয়া সুপার স্টারের পক্ষে এনাম-পরশ জুটি অংশগ্রহণ করেন। খেলায় শিমুলিয়া সুপার স্টারকে ১-৩ সেটে হারিয়ে আমরা চুকারপুঞ্জিবাসী চ্যাম্পিয়ন হয়েছে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি রাসেল আহমদের সভাপতিত্বে শিক্ষক ছয়ফুল ইসলাম ও আমজাদ হোসেন পাপলুর যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ার মুহাম্মদ সিরাজ উদ্দিন, বড়লেখা পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, সুজানগর ইউপি চেয়ারম্যান নসিব আলী, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আব্দুল আহাদ, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুন্নু, মুক্তিযোদ্ধা সাইফুর রাজা দুলু, আব্দুল জলিল, আব্দুল লতিফ, টুনার্মেন্টের উদ্যোক্তা ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সুজানগর ইউপি আ’লীগ নেতা সাহেদুল মজিদ নিকু প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.