কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি দোকানের ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
২৭ ফেব্রুয়ারি সোমবার বেলা ১ টায় নির্বাহী হাকিম ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের নেতৃত্বে অভিযানে ভানুগাছ-মাধবপুর সড়কের ফাষ্ট টাইম ফুড নামক একটি দোকানে প্রথম অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে দেখা যায় স্থানীয়ভাবে পাউরুটি, কেক, বিস্কুটসহ খাদ্য সামগ্রী তৈরী করে ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, শ্রীমঙ্গলের বিভিন্ন কোম্পানীর লেভেল লাগিয়ে বিক্রি করা হয়। এ জন্য এ দোকানের নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। চার ভাই বেকারী নামক অপর দোকানে অভিযান পরিচালনা করে নোংরা পরিবেশের জন্য নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক অভিযান পরিচালনা করে এ দুটি দোকানের জরিমানা করার সত্যতা নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.