হোসাইন আহমদ॥ রাজনগর উপজেলায় মাটি চাপা পড়ে পফিল মিয়া নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত পফিল মিয়া ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার চাপর তলা গ্রামের মৃত্যু এয়াকুব আলীর ছেলে।
২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার টেংরাবাজার ইউনিয়নের এমআরএফ ব্রিক ফিল্ডে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পফিল মিয়া ব্রিক ফিল্ডে অন্যান্য শ্রমিকদের সাথে ইট তৈরির কাজ করতে গেলে তার উপর মাটি পড়ে। এসময় সহযোগী শ্রমিকরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসেন। পরে সন্ধ্যায় নাস্তা করার পর পরিবারের সদস্যরা দেখেন বিছানায় শোয়া অবস্থায় তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.