কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজার থেকে ভ্রাম্যমান আদালত একটি বেকারী ও স্টেশনারী দোকানে অভিযান চালিয়ে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
৭ মার্চ মঙ্গলবার বিকালে শমশেরনগর বাজারের ঢাকা বেকারী ও লামাবাজারের স্টেশনারী দোকানে এই অভিযান চালায়। এ সময়ে তারিখ বিহীন খাদ্য দ্রব্য উৎপাদন, ময়লা ও নোংরা পরিবেশে খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ পানীয় রাখার দায়ে এই জরিমানা করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক ভ্রাম্যমান আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিষ্ঠান সমুহ থেকে নগদ ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.