স্টাফ রিপোর্টার॥ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে মৌলভীবাজার সচেতন সাহায্য সংস্থার (এস,এস,এস) আয়োজনে ৮ মার্চ বুধবার সকালে মৌলভীবাজার শহরে বর্নাঢ্য র্যালী বের হয়। সংস্থার কার্যালয় এর প্রধান ফটক থেকে র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এ উপলক্ষ্যে আলোচনা সভা সংস্থা কায্যালয়ে অনুষ্টিত হয়। প্রজেক্ট ম্যানেজার আব্দুল মুত্তালিব এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,মনিকা দেব,সুমতি কর, সংস্থার উপজেলা ম্যানেজার জয়নাল আবেদীন প্রমুখ। সংস্থার স্বাস্থ্যকর্মীগন র্যালী ও আলোচনা সভায় অংশ গ্রহন করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.