রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজারের রাজনগরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ বুধবার বিকাল ৩ টায় রাজনগর-বালাগঞ্জ সড়কে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে আরা তালুকদার, রাজনগর কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান শাহানারা রুবি, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, মনসুরনগর ইউপি আওয়ামীলীগের সভাপতি ফরজান আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.